রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়, নতুন যুগের সঙ্গেও চলতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬০৬১ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়। আবার, আমাদের নতুন যুগের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’

প্রধানমন্ত্রী আজ বুধবার কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুরে শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন উদ্‌বোধনকালে এ কথা বলেন।

সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে সারা দেশের সব উপজেলায় একটি করে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশের ৪৯৩টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলব, যাতে প্রতিটি উপজেলার আমাদের শিশুরা তাদের সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়।’

অনুষ্ঠানটি ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বলেন, উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক কমপ্লেক্সে মাল্টিপারপাস হলটি এমনভাবে নির্মাণ করতে, যেখানে ফিচার ফিল্ম ও শর্ট ফিল্মসহ সিনেমা প্রদর্শন করা যায়।

এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির স্বকীয়তাকে আরও বিকশিত করতে এবং সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়, আবার আমাদের নতুন যুগের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির যুগে আমাদের এগিয়ে যেতে হবে, এটা সবাইকে মনে রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা সব সংস্কৃতি বিকাশের সুযোগ তৈরি করেছি। আমাদের সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে এগুলো আরও বিকাশ লাভ করতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম ও সংস্কৃতির মধ্যে সংঘাত সৃষ্টি করতে কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে। এটি মোটেও ঠিক নয়।’

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক সচিব মো. আবুল মনসুর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য দেন।

অনুষ্ঠানে আট জেলায় নবনির্মিত আটটি শিল্পকলা একাডেমি ভবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..