রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম: চাল বিক্রি, ভেকু দিয়ে রাস্তা নির্মাণ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

বাংলাদেশের মিউজিক ভিডিওতে ফের নারগিস

বিনোদন ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬২৭৭ বার পঠিত

বিনোদন ডেস্ক:

ফের বাংলাদেশের গানে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। সংগীতশিল্পী আনিকার কণ্ঠে ‘পালাবি কোথায়’ শিরোনামের গানচিত্রে দেখা যাবে তাঁকে। তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস।

অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। মুম্বাইয়ে গানটির চিত্রধারণ হয়। ২৬ জুলাই প্রকাশিত হয় গানটির ফার্স্টলুক টিজার।

দারুণ উচ্ছ্বসিত আনিকা বলেন, ‘গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশান। ইনশা আল্লাহ আমার গানটা সবার ভালো লাগবে, এমন প্রত্যাশা করছি।’

এর আগে নারগিস ফাখরি উপস্থিত হয়েছিলেন লুইপা ও শামিমের কণ্ঠে ‘মনেরই খবর’ গানে। খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গানটিও মুক্তি পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..