বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশে চাহিদার চেয়েও বেশি অকটেন ও পেট্রোল রয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৬০৭৬ বার পঠিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে চাহিদার চেয়েও বেশি অকটেন ও পেট্রোল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার আয়োজিত এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক। কিন্তু, অকটেন আর পেট্রোল আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি, সেখান থেকে বাই-প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং, আমাদের অকটেনের যতটুকু চাহিদা, তার চেয়ে অনেক বেশি পেট্রোল ও অকটেন রয়েছে। আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাঁরা অনেক বেশি জ্ঞানী তো, তাঁদের জ্ঞানের ভাণ্ডার এতো বেশি যে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তাঁরা ভুলে যান। উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়েছে। বাংলাদেশ যাতে বিপদে না পড়ে, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার।’ দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবই করবেন বলে উল্লেখ করেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে আরও ৫৬ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। এ কাজ শেষ হলে আর একটি মানুষও গৃহহীন থাকবে না।’ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মানুষকে সচেতন করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..