শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক নান্দাইলে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অভিযোগ অস্বীকার অবসরপ্রাপ্ত শিক্ষকের খাসজমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন নান্দাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ আপনারা পুলিশ না সাংবাদিক, গ্রেপ্তারের আগে নাহিদের প্রশ্ন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজী নিখোঁজের দাবি দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে সরকারি গাছ কাটতে বাঁধা দেয়ায় এক যুবককে কুপিয়ে আহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৯০ বার পঠিত
ছবি: পিপলস নিউজ

বরগুনার বেতাগীতে গভীর রাতে সরকারি গাছ কাটার অভিযোগ উঠছে উঃ ছোট মোকামিয়ার বাসিন্দা মোঃ আফেদুলের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায় ২১ শে সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে উ :ছোট মোকামিয়া মৃধা বাড়ির সামনে আফেদুলকে একটি অর্জুন গাছ কাটতে দেখেন একই এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মো: নয়ন। সরকারি গাছ কেন কাটে জিজ্ঞেস করলে নয়নে’কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন সরকারি গাছ কাটি তাতে তোর কি।

পরের দিন সকালে আবার আফিদুল হাতে দা নিয়ে নয়নকে গাছ কাটতে বাধা দেওয়ার কারন এবং উগ্রভাবে গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে আফিদুল দা দিয়ে নয়নের মাথায় আঘাত করে এবং নয়ন গুরুতর আহত হয়ে বেতাগী সরকারি হাসপাতালে ভর্তি হয়।

তার মাথায় দশ থেকে বারোটি সেলাই করা হয়েছে। নয়ন হাসপাতাল থেকে কান্ট্রি টুডে এবং পিপলস নিউজকে কে বলেন ” বলেন আমি সরকারি গাছ কাটতে বাঁধা দিয়েছি খারাপ কিছু করি নি।

নয়ন আরো বলেন আফিদুল এর আগেও অনেক সরকারি গাছ ওয়াপদা রাস্তা থেকে রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়। ভয়ে এলাকার লোকজন কিছু বলে না। আমি অল্পের জন্য আমার জীবন রক্ষা পেয়েছি।

আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

” অভিযোগের বিষয় আফিদুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এলাকায় খোঁজ নিয়ে যানা যায়, মো: আফিদুল উঃ ছোট মোকামিয়া মরহুম মোস্তফা মৃধার ছেলে। স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জরিত সে। এর আগে তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা হয়েছিলো।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে একটি অর্জুন গাছ কেটেছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এ বিষয়ে বেতাগী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন বিষয়টি শোনা মাত্রই আমি ফোর্স পাঠিয়েছি এবং ঘটনাস্থল প্রাথমিক পরিদর্শন করা হয়েছে। ভিকটিমের পরিবারকে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..