বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

দেশে প্রায় ১৮ লাখ টনের বেশি খাদ্য মজুদ রয়েছে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬২০৪ বার পঠিত

দেশে প্রায় ১৮ লাখ টনের বেশি ধান, চাল এবং গমের মজুত আছে। তাই দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, এ মুহূর্তে প্রায় ১৬ লাখ টন চাল, ৩৭ হাজার টন ধান ও ১ লাখ ৬৯ টন গম মজুত আছে। এটা আমরা সাধারণত আশা করি, ১০-১২ লাখ থাকা উচিত। কার্তিক-আশ্বিন মাসে প্রায় ১৮ লাখ টন খুবই ভালো মজুত বলে আমি মনে করি। কাজেই এ নিশ্চয়তা দিতে পারি, দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই।

আমনের যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে বেশি ফলন হয়েছে বলেও জানান তিনি।

চালসহ নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ পরিস্থিতিও খারাপ। খাদ্যে কোনো প্রভাব পড়বে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, সারা বিশ্বের মানুষ একটি শঙ্কার মধ্যে আছে। মানুষ উদ্বিগ্ন যে সারা বিশ্বে একটা ব্যাপক মন্দা হতে পারে খাদ্য সংকট দেখা দিতে পারে। চলতি বছর ইংল্যান্ডের মতো দেশে ৪৪ ডিগ্রি তাপমাত্রা হয়েছে। পুরো গমের খেত পুড়ে গেছে। অন্যান্য ফসলের ক্ষেতও পুড়ে গেছে। আমেরিকার মতো দেশেও খরা হয়েছে। এজন্য একটা আশঙ্কার কথা আসছে।

আব্দুর রাজ্জাক বলেন, সারা বিশ্বে সংকট সৃষ্টি হলে আমরা তো আলাদা নই। সেজন্য প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক বাণী দিয়েছেন। সাধারণ নাগরিকদেরও আমরা সচেতন করছি। কার্পেটের নিচে ধুলো লুকিয়ে রেখে লাভ হবে না। তাতে দেশ আরও বিপর্যয়ের দিকে যাবে।

সারের মজুত প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, সারের যে ঘাটতি আছে, এটা ঘাটতি নয়। আমাদের পর্যাপ্ত মজুত আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..