সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জনগণ সেবা পাচ্ছে : স্পীকার

পিপলস নিউজ ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৬২৫২ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ধরনের সেবা এবং সহায়তা পাচ্ছেন। তবে প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত ‘পলিসি ডায়লগ অন পলিসি একশনস টু এন্ড প্রিভেন্টেবল ম্যাটেরনাল ডেথস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দূরীকরণে সমস্যা থাকবেই। সমস্যাগুলো নতুন পদ্ধতিতে সমাধান করতে পারাই এসপিসিপিডি প্রকল্পের সফলতা।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা ও সহায়তা পাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে হবে। এই প্রজেক্টের অধীনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি বলেন, এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মায়েদের সমস্যাগুলো চিহ্নিত করে সেবা দিলে নিরাপদ প্রসব নিশ্চিত হবে এবং মায়েদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে। মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে হবে এবং চলমান কাজগুলোর সফলতা আনয়ন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা’ সাব-কমিটির আহ্বায়ক ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ড. মো. আব্দুস শহীদ এমপি, মো. শহীদুজ্জামান সরকার এমপি, আ ফ ম রুহুল হক এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর জুয়েনা আজিজ ও ইউএনএফপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস।

এ সময় মো. হাবিবে মিল্লাত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং মোছা. শামীমা আক্তার খানম এমপি, ফখরুল ইমাম এমপি, ডা. সামিল উদ্দিন শিমুল, আনোয়ারুল আবেদীন খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আরমা দত্ত এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, বাসন্তী চাকমা এমপি, রুমানা আলী এমপি, অপরাজিতা হক এমপি, খঃ মমতা হেনা লাভলী এমপি এবং সংসদ সদস্যরা ও ইউএনএফপিএ’র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সচিবালয়ের যুগ্মসচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম. এ. কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূঁইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান, ইউএনএফপিএ এবং বিএপিপিডি’র প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..