মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

বিএনপির অনেক নেতা নির্বাচনে যেতে উদগ্রীব : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬২৪৪ বার পঠিত

বিএনপির অনেক নেতা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (০৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়’ -মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাধা জল ঘোলা করে খায়। গতবারও খেয়েছিল (২০১৮ সাল)। নির্বাচনের বহু আগে থেকে নির্বাচনে যাবো না, সরকারে অধীনে নির্বাচনে যাবো না বলে এসেছিল; পরে গাধা জল ঘোলা করে খেয়েছে, নির্বাচনে গেছে। এবারও ওনারা বলছেন যাবেন না। বিএনপির অনেক নেতাকে আমি জানি-শুনি তারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন।

মির্জা ফখরুল যাই বলুক, বিএনপি নেতারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়েই বসে আছেন বলেও জানান তিনি।

খালেদা জিয়ার ইস্যুতে তথ্যমন্ত্রীর বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলখানার বাইরে রয়েছেন। এ ধরনের ঘটনা আমাদের দেশের ইতিহাসে বিরল। কিন্তু কেউ যদি এই বদান্যতার মূল্য না বোঝে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশোভন-অশালীন বক্তব্য রাখেন এবং এটা দুর্বলতা মনে করেন সেক্ষেত্রে বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।

বিএনপি বিশৃঙ্খলা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল বরিশালেও তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। যুবলীগের ওপর হামলা করেছে, দেশের অন্যান্য জায়গাতেও তারা এ চেষ্টা করছে। সে প্রেক্ষাপটে তো সরকার বসে থাকতে পারে না। সরকারের দায়িত্ব তো জন জীবনে শান্তি স্থিতিশীলতা স্থাপন করা।

‘কারও জেলের বাইরে থাকার সুবাদে তার পরামর্শ নিয়ে যখন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হয় তখন তো কারও প্রতি বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না’ -বলেন ড. হাছান মাহমুদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..