বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

সরকারি কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি গ্রহণযোগ্য নয় : তথ্যসচিব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬২০৪ বার পঠিত

সরকারি কর্মচারীদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নতুন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। পাশাপাশি কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা ও সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণের চিত্র সভাকক্ষের পর্দায় প্রক্ষেপণের মাধ্যমে তুলে ধরেন।

সচিব হুমায়ুন কবীর দপ্তরগুলোর কাজের বিবরণ দেখেন এবং জনবল স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন।

তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকতার সঙ্গে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করার পাশাপাশি দেশকেও এগিয়ে নেবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তরগুলোর প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..