শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চীনের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৬২০১ বার পঠিত
প্রধানমন্ত্রী: শেখ হাসিনা।

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে লেখা এক চিঠিতে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমরা জিয়াং জেমিনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। আমাদের প্রার্থনা এবং চিন্তাভাবনাও শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছে। তারা তাদের অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন বলে আমরা সেই প্রার্থনা করি।

তিনি আরও বলেন, আমরা এই শোকের সময়ে চীনের সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে আছি।

চিঠিতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত উন্নয়ন অংশীদার এবং ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের’ সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।

তিনি স্মরণ করেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের আমলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপকভাবে শক্তিশালী হয়েছিল।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..