শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বৈশ্বিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু জিইয়ে রাখতে ওআইসিকে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৭৭ বার পঠিত

বৈশ্বিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু জিইয়ে রাখতে পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্যা ওআইসি মেম্বার স্টেটকে (পিইউআইসি) অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাশাপাশি তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে পিইউআইসিকে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান।

বুধবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত পিইউআইসি ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এসব অনুরোধ করেন।

বৈঠকে ড. মোমেন ওআইসি সদস্যদের কাছে নির্যাতিত রোহিঙ্গাদের চিত্র তুলে ধরার জন্য পিইউআইসির অবদানের প্রশংসা করেন। প্রতিনিধিদল নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং রোহিঙ্গা সংকট নিরসনে তাদের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তুর্কি, ইরান ও উগান্ডার পিইউআইসির সংসদ সদস্য এবং এর সেক্রেটারি জেনারেলসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর নেতৃত্বে ছিলেন প্রফেসর ড. ওরহান আতালয়।

প্রতিনিধিদল সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করে। পরদিন তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..