শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেষ হলো ১৪ তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬১১২ বার পঠিত

বাংলাদেশসহ সাতটি দেশের ১ হাজার ৫০০ যুব স্বেচ্ছাসেবকের অংশ গ্রহনের মধ্য দিয়ে শেষ হলো ১৪ তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক কাপ ২০২২।

এ বছর ক্যাম্পের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুব নেতৃত্ব’। আজ বুধবার বিকেলে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহ্‌হাব এর সভাপতিত্বে ক্যাম্পের সমাপনী ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে দেশের অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান। মানবসেবায় প্রতিষ্ঠানটি বহুমুখী অবদান রাখছে।

সমাপনী অনুষ্ঠানে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে হয় জমকালো আয়োজন ১৮৫৯ সালে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যকার সলফেরিনো যুদ্ধের পটভূমিতে নির্মিত নাটক মঞ্চায়িত হয়। ওই যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী শুরু হয় রেড ক্রস, রেড ক্রিসেন্ট আন্দোলন। পরে তাজুল ইসলাম ও এ টি এম আবদুল ওয়াহ্‌হাবের হাতে ক্যাম্পের ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..