বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

মুরাদনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন এমপি ইউসুফ

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬৩২০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের প্রেশার ও ডায়াবেটিস পরিক্ষা করানোর পাশাপাশি উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির উদ্বোধন করেন এবং রোগী ও নার্সদের খোঁজখবর নেন স্থানীয় সাংসদ।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সাধারণ রোগীদের মতো মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সাংসদ ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: এনামুল হক সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনি, উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলিটর অফিসার জাহিদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক, গাইনী কনসালটেন্ট ফেরদৌস আরা বানু, র্কাডিওলজি কনসালটেন্ট ডা. কাজী রবিউল আলম, মেডিসিন কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ খান, এনেসথেশিয়ান কনসালটেন্ট ডা. ইয়াকুব আলী, ডা. ফারজানা, পা.জয়োন্ত সেন প্রমূখ।

পরে নিচতলায় বহিঃবিভাগে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন পরিক্ষা করান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য পাওয়া সেমি অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, রক্তের বিভিন্ন উপাদানের কাউন্ট, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্লাটিলেট কাউন্ট, হরমোন এমালাইজার, ইলেকট্রো সার্জিকেল ডায়ার্থামি, আধুনীক পোষ্ট অপারেটিব বেড ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম শুর্ভ উদ্বোধন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..