মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

ক্রিকেটে জেলার সেরা স্কুল বেতাগীর এমমদাদিয়া মা : বিদ্যালয়

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৬০৫৯ বার পঠিত

৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় (স্কুল পযার্য়ে) বরগুনা জেলার চ্যাম্পিয়ন হয়েছে বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগীতায় প্রতিটি উপজেলা থেকে চ্যাম্পিয়ন হওয়া ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

১৬ শে জানুয়ারি জেলা স্টেডিয়ামে বরগুনা জিলা স্কুল ও বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বেতাগী চ্যাম্পিয়ান এবং বরগুনা জেলা স্কুল রানার্সআপ হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য বস্ত্র প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খানের বাবা মরহুম আবি আব্দুল্লাহ খান কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী দলের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি শিক্ষক মো. মোখলেছুর রহমান বাদল ও সহকারি শিক্ষক মো. ফোরকান হোসেন রাজু। বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন কুমার ঢালী বলেন,’ শিক্ষার সাথে সহ-কার্যক্রম খেলাধূলা ও সাংস্কৃতিক পরিমন্ডলে জেলার অনন্য ভূমিকা রেখেছে। এছাড়া বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা দায়িত্বের সাথে কাজ করছেন।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..