রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

তাড়াইলে হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার, তিন জনকে আদালতে প্রেরণ

আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৬০৭৯ বার পঠিত

হ্ত্যা মামলার ওয়ারেন্টকৃত দুই আসামীকে মিরপুর ও ভাষানটেক থেকে গ্রেফতার করেছে তাড়াইল থানার পুলিশ। তাছাড়া এক মাদক মামলার ওয়ারেন্টকৃত আসামীকেও ভাষানটেক থেকে গ্রেফতার করা হয়েছে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের জটারকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৪৫) কে মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকেলে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসেন এসআই আসাদুজ্জামান, এএসআই হেমন্ত কুমার ও কনস্টেবল জামাল উদ্দীন।

জানা যায়, আসামী আবুল কালাম আজাদ সহ আরো কয়েকজন জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের আবদুল হামিদ এর ছেলে সঞ্জু মিয়া ওরফে ছোট মিয়াকে পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জে কুপিয়ে হত্যা করে । নিহত সঞ্জু মিয়ার ভাই সোহরাব মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় আবুল কালাম আজাদসহ আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- ৩৭ (৫) ১৮ ধারা: ১৪৩,৩২৩, ৩২৪,৩২৬,৩০৭,৩০২,১১৪,৩৪।

অপরদিকে ঢাকা ভাষানটেক থানাধীন এলাকার হত্যা মামলার মামলা নং ২১ (১২) ১৯ ধারা ৩০২/৩৪ আরেক ওয়ারেন্টকৃত আসামি তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বড়বাড়ী গ্রামের আবুল কালামের ছেলে খোকন মিয়া (৩২) কে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়। একই এলাকা থেকে মাদক মামলার আরেক আসামি কাজলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল আমিন (২৭) কে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীরা সকলেই ওয়ারেন্টকৃত। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তারা ঢাকায় অবস্থান করছে। খবর পেয়ে এসআই আসাদুজ্জামানকে সঙ্গীয় ফোর্স সহ আসামীদের গ্রেফতার করতে পাঠালে ১৯ জানুয়ারি বিকালে আসামীদের গ্রেফতার করে তাড়াইল নিয়ে আসা হয়। শুক্রবার ২০ জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। আমাদের এসব অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..