বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নলছিটিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৯১ বার পঠিত

ঝারকাঠির নলছিটি উপজেলা প্রসাশনের উদ্যোগে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩জানুয়ারী) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) জুয়েল রানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম, নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আতাউর রহমান, ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আঃ হক, উপজেলা আ’লীগ সহসভাপতি খন্দকার মুজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ।

নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন ও প্রভাষক মোঃ আমির হোসেন। প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২শতাধিক অ্যাথলেট অংশ নেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..