বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

নলছিটিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬০১৬ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় ৯বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৬জানুয়ারী) সকাল ৬টার দিকে ঝালকাঠিগামী একটি সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পিকআপের পিছনে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঝালকাঠি থানার চৌপাল গ্রামের রুস্তম আলীর ছেলের মো. মারজান(০৯) কে গুরুত্বর আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়। এতে সিএনজিতে থাকা আরও ৫জন গুরুত্বর আহত হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, দূর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..