মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

সাংবাদিক হানজালা শিহাবের জন্য মানবিক আবেদন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬০২৫ বার পঠিত
বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা এই সংবাদকর্মী (মোহাম্মদ হানজালা শিহাব)।

মোহাম্মদ হানজালা শিহাব। পেশায় সংবাদকর্মী। সবশেষ কাজ করেছেন নয়া দিগন্তের স্পোর্টস রিপোর্টার হিসেবে। তাছাড়া তিনি ‘ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’র অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের জুনে হঠাৎ তার রেক্টাম ক্যান্সার শনাক্ত হয়। এরপর অপারেশনের মাধ্যমে রেক্টাম থেকে টিউমার অপারেশন করা হয়। পরের কেমোথেরাপি চলে পাঁচ মাস। গত ৩০ ডিসেম্বর কেমোথেরাপির আটটি ডোজ শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্লাডে ক্যান্সারের জার্ম আগের চেয়ে আরো বেড়েছে।

চিকিৎসকেরা এখন রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে চিকিৎসকসহ অনেকে বিদেশে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন।

কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে গত সাত মাসে নিঃস্ব এবং কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই সংবাদকর্মী। ফলে এখন তার ক্যান্সারের চিকিৎসা অব্যাহত রাখাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা এই সংবাদকর্মী মোহাম্মদ হানজালা শিহাব।

হানজলা শিহাবকে সাহায্য করতে পারেন ০১৯২৪-৪৮১৪০২ বিকাশ নাম্বারে। অথবা নিচের ব্যাংক একাউন্টে। মোহাম্মদ হানজালা, এ/সি 20502230202389200, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভিআইপি রোড শাখা, ঢাকা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..