রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ সরকারি প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

তাড়াইলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

আনোয়ার হোসাইন জুয়েল: তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০২৬ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরের চাপায় মৃত্যু হয়েছে আমেনা (৭) নামে এক শিশু। নিহত আমেনা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা গ্রামের সুমন মিয়ার মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ বলেন, আমি দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপস্থিত লোকজন আমাকে জানান, আমেনা রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা ট্রাক্টর টিকে আটক করে থানায় খবর দিলে তাড়াইল থানার এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক্টরটিকে আটক করে এবং ড্রাইভার পালিয়ে যায়।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, এলাকার লোকজন থানায় খবর দিলে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। নিহতের পরিবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে ইচ্ছুক না থাকায় তখনি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..