শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ, কোণঠাসা করতে মামলার পর মামলা তাড়াইল সদর ইউপির জনগণকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন নূরে আলম সিদ্দিকী তাড়াইলে মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটন তাড়াইলের সর্বস্তরের জনগণকে মে দিবসের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন হাফেজ মাওলানা সাইদুল হক সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

বগুড়ায় ব্যানার অপসারণ করলেন এমপি রিপু

এনামুল হক রাঙ্গা: (বগুড়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৬৯ বার পঠিত

বগুড়ায় উপনির্বাচন পরবর্তী শহর পরিচ্ছন্ন রাখতে নিজ দলীয় (নৌকা প্রতীকের) ব্যানার অপসারণ করলেন সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। রোববার দুপুরের শহরের সাতমাথা এলাকায় এসব ব্যানার অপসারণ করেন তিনি।

এসময় তিনি বলেন, বগুড়া শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। আমি দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাবো দ্রুত এসব ব্যানার যেন অপসারণ করা হয়। সেই সাথে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও যেন শহরের বিভিন্ন স্থানে টাঙ্গানো ব্যানার অপসারণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন ও যানজট মুক্ত বগুড়া শহর চাই।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, শ্রম সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শহর আওয়ামী লীগ কর্মী এ্যাডোনিস বাবু তালকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা, কামরুল বাশার খান, আতাউর রহমান আতাসহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..