মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

স্মার্ট বাংলাদেশ গড়তে ওয়াজেদ মিয়ার জীবনাদর্শ অনুসরণ করতে হবে : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৪৭ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া সারাজীবন গবেষণা করে গেছেন। বাংলাদেশের আজকের উন্নয়নে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ‘ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও স্মরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

শামসুল হক টুকু আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ছায়ার মত পাশে ছিলেন ওয়াজেদ মিয়া। তার অনেকগুলো পরিচয় থাকলেও তিনি সবসময় বঙ্গবন্ধুর জামাতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি কখনো প্রধানমন্ত্রীর স্বামীর পরিচয় ব্যবহার করে কোনও সুবিধা নেননি।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া জাতির পিতার সঙ্গে আন্দোলন সংগ্রামে পাশে থেকেছেন। বাঙালি জাতির অধিকার আদায় করতে গিয়ে জাতির পিতার সঙ্গে জেল খেটেছেন।

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..