শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগরে এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৪২ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলা রহিমপুর হেজাজিয়া এতিমখানা হেফজুল কুরআন ১৭ জন ছাত্রদের পাগড়ী প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জানযারী) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগরের সাংসদ  আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা  কবির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, সমাজকল্যান ফেডারেশন চট্টগ্রাম বিভাগের মহাসচিব আমানউল্লাহ, মুরাদনগর বড় মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আমজাদ হোসাইন, মুরাদনগর উপজেলা কওমী মাদ্রাসা সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব ইসলাম হোসাইন, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৭ জন কুরআনে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন হুজ্জাতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আবদুল হক।

অনুষ্ঠান শেষে সকল অতিথিদের মাঝে আল্লাহর নিরানব্বই নামের ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..