শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগরে শহীদ মিনারে জাতীয় সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি অর্পণ

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৮৮ বার পঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর শাখা। সূর্য ওঠার আগেই ভোরে শুরু হয় খালি পায়ে প্রভাতফেরি। আবালবৃদ্ধবনিতা সবার মুখে মুখে সেই গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ভারাক্রান্ত্র কন্ঠে গেয়ে ২১শে ফেব্রুয়ারীর প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুরাদনগর ডি.আর উচ্চ বিদ‍্যালয়ের মাঠ প্রাঙ্গণে সুশৃংখলভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণে নীরবতাও পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার, মুরাদনগর শাখার সাধারন সম্পাদক ও ভোরের কাগজ’র প্রতিনিধি রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধি হাফেজ নজরুল, প্রচার সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন তুহিন, নির্বাহী সদস‍্য ও কালজয়ী পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..