মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০১৫ বার পঠিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ দীর্ঘদিন যাবত নির্বাচন নিয়ে কাজ করছে। নির্বাচনে আইনশৃঙ্খলা কীভাবে পালন করতে হয় সেই বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবনের ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্স নীতি, সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..