শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

রামপুরায় ৫ তলা ভবনে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৯৬১ বার পঠিত

রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডে একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল হাই জামালী বিপু(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত বিপু পশ্চিম রামপুরার উলন রোডের বাসিন্দা মো. আব্দুল হালিম সরদারের ছেলে।

নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।

এদিকে অগ্নিকাণ্ডের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম।

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) রাত ৭টা ৫৬ মিনিটের দিকে আগুনের খবর পাই। এরপর ৮টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত ৮ টা ৫০ মিনিটের দিকে পুরো আগুন নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, পাঁচ তলা ভবনটির ছাদের চিলেকোঠার পাশে নির্মিত একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সিগারেট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন ভয়াবহতা ছোট হলেও এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন, পশ্চিম রামপুরার উলন রোডের একটি ৫ তলা ভবনে আগুনের ঘটনা ঘটছে। এ ঘটনায় ভবনের একজন বাসিন্দা নিহত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..