শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী হয়ে বাগেরহাট-৪ আসনে লড়বেন বিএনপি নেতা কাজী শিপন ইসলাম কোনো সংগঠনের নাম নয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ: প্রশাসনের দ্বৈতনীতির অভিযোগ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান তাড়াইলে মাদকের সয়লাব: অনিশ্চিত হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, নিভে গেল কৃষকের প্রাণ জামায়াত থাকবে কিনা সেটা তাদের ব্যাপার : ইসলামী আন্দোলনের মুখপাত্র টিয়াখালী কলেজে চায়না কোম্পানির দখল, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ রাজাপুর-কাঠালিয়া আসনে সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মুরাদনগরে ৭৪টি এতিমখানা ও মাদরাসায় এমপি হারুনের ইফতার সামগ্রী বিতরণ

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৯২৯ বার পঠিত
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় ইফতার সামগ্রী বিতরণ করছেন,এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭৪টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নিজস্ব তহবিল থেকে আনুষ্ঠানিক ভাবে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল ও খেজুর ইত্যাদি। শনিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সভাপতি আবু মুছা আল কবির চেয়ারম্যান, ধরানীপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মমিন, রহিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আমির হোসেন, করিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী মানসুর কবির।
দিলালপুর মাদরাসার মুহতামিম হাফেজ ওবায়েদ উল্লাহ’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সভাপতি খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক আবদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও সাংবাদিক নজরুল মাহমুদ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..