শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মুরাদনগরে জাতীয় সাংবাদিক সংস্থা’র ইফতার মাহফিল

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৫৯৬০ বার পঠিত

পবিত্র মাহে রমজান মাস আত্মশুদ্ধির এই মাসে সম্প্রীতি, ঐক্য ও সহানুভূতির মেলবন্ধন তৈরিতে জাতীয় সাংবাদিক সংস্থা’র কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখা’র উদ‍্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নিউ বাঙলা রেস্তোরাঁয় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম.কে.আই জাবেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রবিউল বাশার খান।

এ সময় আমাদের নতুন সময়ের মুরাদনগর প্রতিনিধি এন.এ মুরাদের সঞ্চালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুণ, মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, মুরাদনগর প্রেস ক্লাবের (সাবেক) সভাপতি আজিজুর রহমান রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা’র দেবিদ্বার উপজেলা শাখা’র সভাপতি (ভিপি) মোঃ ময়নাল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর শাখা’র সিনিয়র সহ-সভাপতি পাপিয়া সরকার, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, কোম্পানীগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক চন্দন বনিক, সততা স‍্যানেটারীর বিশিষ্ট ব‍্যবসায়ী লিল মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরাম মুরাদনগর শাখা’র সভাপতি কাইয়ুম পাটোয়ারী, জাতীয় সাংবাদিক সংস্থা দেবীদ্বার শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাব দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি, মুরাদনগর শাখার সহ-সভাপতি জহির উদ্দিন শাহিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আলম সামস্, সাপ্তাহিক আমোদ মুরাদনগর প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক জনতা কুমিল্লা উত্তর প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো: নেছার আহমেদ, ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম, দৈনিক খোলা কাগজের আজিজুল ইসলাম, দৈনিক ভোরের সময়ের আক্তার হোসেন, দৈনিক একুশে সংবাদ মুরাদনগর প্রতিনিধি আনোয়ার হোসেন মোল্লা, দৈনিক দেশকালের মুরাদনগর প্রতিনিধি আব্দুল আলীম, সাংবাদিক আবু ইউসুফ, সাজ্জাদ হোসেন, মাছুম রানা, ইকবাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, দৈনিক সরেজমিন বার্তার ভ্রাম্যমান প্রতিনিধি হাফেজ নজরুল ইসলাম প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..