শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রবীণ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৫৯৭০ বার পঠিত

সিনিয়র সাংবাদিক ও জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আজ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লিভারের রোগে মারা গেছেন।
তার বয়স ছিল ৬৩।

তিনি আজ রাত ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী দৈনিক সংবাদে তার সাংবাদিকতা শুরু করেন। সেই সাথে তিনি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে তিনি দেশের শীর্ষস্থানীয় পরিবেশ সাংবাদিক হিসাবে আবির্ভূত হন।
তিনি ফোরাম অফ এনভায়রনমেন্টাল জার্নালিস্টস (এফইজেবি) এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে ও বিদেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামীকাল নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আইচাপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) থেকে অবসর গ্রহণ করেন।
কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, সাংবাদিক হিসেবে জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনায় কামরুল ইসলাম চৌধুরীর অবদান দেশে ও বিদেশে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এছাড়াও তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আজ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাসসের সকল সাংবাদিক ও কর্মচারীরাও শোক প্রকাশ করেছেন।
অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আজ অপর এক  শোক বার্তায় কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর  শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শাকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..