রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পটুয়াখালী পৌরসভার প্রায় ১৯২ কোটি টাকার বাজেট ঘোষণা

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৬০৭৭ বার পঠিত
“পটুয়াখালী আমাদের সকলের গর্ব, স্মার্ট পটুয়াখালী আমরাই গরব” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
শনিবার (১৫ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর নাগরিকদের সামনে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সম্ভব্য এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৫ লাখ  ৩৬ হাজার ৫১০ টাকা, উন্নয়ন খাতে ১৪২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা, প্রকল্প খাতে ১০৮ কোটি ৮৬ লাখ টাকা আয় দেখানো হয়েছে।
বাজেটে ৪৯ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫১০ টাকা রাজস্ব ব্যয়, ১৪২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজর ৫৫৪  টাকা উন্নয়ন খাতে ব্যয় এবং
৯৮ কোটি ৬৫ লাখ টাকা সম্ভাব্য প্রকল্প ব্যয় দেখানো হয়েছে।
এছাড়া বাজেট ঘোষণা বিষয়ক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোদাচ্ছের বিল্লাহ, জেলা যুবলীগ সভাপতি এ্যাড. সহিদুল ইসলাম,  পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..