রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

করিমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৫৪ বার পঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. হাবিবুর রহমান হাসেম (৪০) ও সম্রাট (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

জানা যায়, ৪ আগস্ট (সোমবার) সকাল ৯ টায় করিমগঞ্জ উপজেলার কলেজ মোড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানী কয়েকজন ব্যক্তিবর্গ জানান, ট্রাকটি নেয়ামতপুরের বালিখলা থেকে কিশোরগঞ্জের দিকে আসার পথে অপর দিক থেকে মোটরসাইকেল আরোহী দুইজন আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের একজন হলেন পাশ্ববর্তী ইটনা উপজেলার কমলভোগ গ্রামের হাজী ছমির উদ্দীনের ছেলে মো. হাবিবুর রহমান হাসেম (৪০) তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। অন্যজন পাশ্ববর্তী তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সম্রাট (৩৫)। তারা দু’জনই একই মোটরসাইকেলে ছিলেন বলে জানা যায়।

করিমগঞ্জ থানার তদন্ত ওসি হাফিজুর রহমান জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আমরা একটি ট্রাক ও দুটি মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..