রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৭ নেতাকে অব্যাহতি

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৫২ বার পঠিত

জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদির মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগের ১৭জন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর রাতে) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে অব্যাহতির কথা জানানো হয়। রবিবার রাত ১০টায় ১৭ নেতাকে দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দীন।

তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জড়িত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে পোস্ট ও লেখালেখির কারণে উত্তর জেলা ছাত্রলীগের এই ১৭ পদধারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হচ্ছেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার ও প্রকাশণা সম্পাদক নাজমুল খান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মোঃ তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাদেক হোসেন ব্যাপারী, চান্দিনার বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ফাহিম, দেবিদ্বারের বারকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, রাজাকার প্রেমী যারা আমাদের সংগঠনে ঘাপটি মেরে পদপদবি বহন করছিলেন আমরা তাদেরকে বহিস্কার করেছি। সাঈদীর মৃত্যুর পর থেকে আমরা বিষয়টি নজরদারিতে রাখছিলাম। এরপর যারা তার পক্ষো স্ট্যাটাস দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই মতাদর্শের আরো যদি কেউ থেকে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকেও বহিস্কার করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..