সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ সদর):
  • আপলোডের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৬০২০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক কেরাত, গজল, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০জানুয়ারী(মঙ্গলবার) সকাল ১০টা আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মাদ আলী এহসানী’র সঞ্চলনায় ও জনাব মুহাম্মাদ জসীম উদ্দিন এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান কার্য শুরু হয়।

সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে বলেন ‘প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে শিক্ষা সেবা দিয়ে আসছেন কিন্তু অত্যন্ত দু:খের বিষয় এটি এখনো এমপিও ভূক্ত হয়নি। তাই প্রতিষ্ঠানটির প্রতি আমি অত্র এলাকার নতুন এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম(অবঃ) এর সু-দৃষ্টি কামনা করছি।’

এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য জনাব মুহাম্মাদ আব্দুল কুদ্দুস, মোহাম্মাদ আলী সোহাগ, আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূইয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাসেম, সহকারী শিক্ষক রমজান আলী, আব্দুল হামিদ (প্রমুখ)।

এসময় কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, স্কাউট পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ সহ বিভিন্ন কার্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান কার্য সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..