শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে আউটসোর্সিং কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৯২৯ বার পঠিত

চাকরি স্থায়ীকরনের দাবিতে এবার মাঠে নামলো সরকারি,আধাসরকারীও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং এর কর্মীরা। শনিবার সকাল ৯ টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন। আউটসোর্সিং / ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে কর্মচারীদের জাতীয়করণের দাবি জানান আন্দোলনকারীরা।
এসময় তারা বেতন বৈষম্যসহ সকল সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত হওয়ার অভিযোগ করেন।

আন্দোলনে অংশগ্রহনকারী একজন বলেন,” আমি বিগত প্রায় দশ বছর এলজিইডিতে চাকরি করছি আমার বেতন এক টাকাও বাড়ে নি ” । আউটসোর্সিং কর্মরত এক নারী বলেন ” আমাদের এই বেতন বৈষম্য দূরীকরণ ও চাকরি জাতীয়করণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন তিনি”

“ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” ছাত্র জনতার “বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ” “দাস প্রথা বিলুপ্ত চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা আন্দোলনকারীদের।

বিকাল ৩ টা পর্যন্ত সরকারের কোনো আশ্বাস না পেয়ে আন্দোলনরত কর্মচারীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে জড়ো হন।
পরে আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন “স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ” পরিষদ পক্ষ আউটসোর্সিং নীতিমালা ২০১৮ বাতিল, চাকরি জাতীয়করণ এবং বেতনবৈষম্য দূরীকরণসহ কয়েকটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন । দাবি আদায়ে প্রধান উপদেষ্টার আশ্বাস পেয়ে বিকেল সাড়ে ৫ টায় তাদের কর্মসূচি শেষ করেন ।
“স্বাধীনতা আউটসোর্সিং পরিষদ এর পক্ষ থেকে বলা হয় ” আমাদের মেসেজটি আশাকরি মাননীয় প্রধান উপদেষ্টা অবগত হবেন বিষয়টি উপদেষ্টার একান্ত ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব নিশ্চিত করেছেন।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..