বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৪০ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে খোবাইব নামে এক যুবককে ও মিরাজ নামে শিক্ষার্থীকে  হত্যার অভিযোগে আনা হয়েছে।  রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা দায়ের করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে রাজধানীর যাত্রাবাড়িতে খোবাইব নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই জোবায়ের আহমেদ শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে যাত্রাবাড়ি থানা পুলিশকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, আবু হোসেন বাবলা, এনায়েত উল্লাহ, শাজাহান খান, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার।
গত ৫ আগস্ট সকাল ১০ টার দিকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গুলিতে খোবাইব মারা যায়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে রূপনগরের প্রশিকা মোড়ে গুলিতে ইসলামিয়া হাইস্কুলের শিক্ষার্থী মিরাজ নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার খালাতো ভাই জসীম উদ্দিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি  এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে ৫ কর্মদিবসের মধ্যে রুপনগর থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন-আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মাহবুবুল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলম, নাঈমুল ইসলাম খান, আরিফুর রহমান, মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াছ উদ্দিন মোল্লা, শাহিদা তারেক দিপ্তি, কামাল আহমেদ মজুমদার, শাহিন চাকলাদার, মশিউর রহমান, হারুন অর রশীদ, রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজী মেজবাউল হক সাচ্চু, এসএম মান্নান কচি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..