বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

বেতাগীতে গাছ চাপায় কৃষকের মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯২৫ বার পঠিত

বরগুনায় বেতাগীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছ চাপায় আশ্রাব আলী (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের কিসমত ছোট মোকামিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কিসমত করুনা গ্রামের মৃত. জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি পানের বরজে কাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে চাম্বল গাছের ডাল ভেঙ্গে আশ্রাব আলীর মাথার পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিঞ্জয় কুমার বিশ্বাস কৃষক আশ্রাব আলীকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হক বলেন, ঝড়ে গাছ পরে আশ্রাফ আলী একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..