মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

সিরাজগঞ্জের কম্বল স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারাদেশে

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬৩১৪ বার পঠিত

শীত মৌসুম সামনে রেখে ব্যস্ত কম্বল তৈরীর কারিগর ও ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তারা। সিরাজগঞ্জে স্থানীয় চাহিদা মিটিয়ে সেখানে উৎপাদিত কম্বল যাচ্ছে সারাদেশে। তবে, কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবছর কম্বল কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, এখানকার কম্বল শিল্প সম্প্রসারণে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শীত মৌসুম আসছে ততই ব্যস্ততা বাড়ছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বল তৈরীর কারিগর ও ব্যবসায়ীদের। উপজেলার শিমুলদাইড়সহ বেশ কয়েকটি গ্রামে কম্বল তৈরীর কাজ করছেন প্রায় ৭ হাজার নারী-পুরুষ, সকাল থেকে রাত অবধি সমান তালে কাজ করছেন তারা। পরিবারকে সহায়তার পাশাপাশি নিজেরাও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

ব্যবসায়ীরা জানালেন, দেশের প্রায় প্রতিটি জেলার পাইকাররা সিরাজগঞ্জে কম্বল কিনতে আসেন। ৭০ টাকা থেকে শুরু করে ১ হাজার ৪শ’ টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রি হয় এসব কম্বল। প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকার কম্বল বিক্রি হয়। তবে, কাপড়ের দাম বাড়ার কারণে এবছর কম্বল কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা, কম্বল শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে বলেও জানালেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..