শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৯১০ বার পঠিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী সরকারী মহিলা কলেজে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থান-২০২৪ এর ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় পটুয়াখালী সরকারী মহিলা কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে প্রফেসর এটিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় কলেজের ৩য় তলার হলরুমে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থান-২০২৪ এর ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ। উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিপ্লব কালীন বিভিন্ন ঘটনা প্রবাহ, প্রমান্যচিত্র, দেয়ালিকা, আন্দলন ও সাহসিকতার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। জুলাই বিপ্লব নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন সহ দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বরনসভায় আরও উপস্থিত ছিলেন, উপ-অধ্যক্ষ প্রফেসর মোঃআবদুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক সমীর কুন্ড, জেলা ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মীসহ সাংবাদিকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..