রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

রাজধানীর মোহাম্মদপুরে শহিদ ও আহত পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৯৪ বার পঠিত

চব্বিশের গণঅভ্যুত্থানপূর্ব ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত (শহিদ) ও আহত পরিবারের স্বজনদের সাথে সাক্ষাত করে তাদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নিলেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের কাটাশুর সংলগ্ন এলাকায় ৬ জন শহিদ ও আহত ৩ জনের পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি,‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ,ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, আদাবর থানা যুবদল নেতা রাফি উদ্দিন ফয়সাল, সাকিবুল হোসেন, মাহফুজ, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাজিবুল ইসলাম, ছাত্রদল নেতা নুর হোসেন, শারিফুল, মোহান, মিসবাহ, রুবেল, মাসুসসহ মোহাম্মদপুর থানা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..