রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানসহ ৩ জন আমন্ত্রিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৪১ বার পঠিত

যুক্তরাষ্ট্রর নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ সদস্যের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসস’কে এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, গতকাল ১০ জানুয়ারি বিএনপি মহাসচিব এই আমন্ত্রণপত্র পেয়েছেন।

বিএনপির প্রতিনিধিদলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন’র ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত হয়। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম হিসেবেও বিশ্ববাসীর কাছে পরিচিত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..