মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

বিনোদন ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৮১৬ বার পঠিত
অভিনেতা খায়রুল বাসার...................................................ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষ ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তার সঙ্গে চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুটিংয়ের কয়েকটি দৃশ্য পাহাড়ের ওপর ছিল। সেখানে শুটিং শেষ করে নামার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। স্কুটি চিত্রগ্রাহক মেহেদী রনি চালাচ্ছিলেন।

অভিনেতা খায়রুল বাসার দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাটকের শুটিং করার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। কাজ ঠিকমত হচ্ছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিং ছিল। একপর্যায়ে পাহাড়ের ওপর শুটিং করেন। সবই ঠিকমত হয়েছে। কিন্তু সেখান থেকে নামার সময় হঠাৎ তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। আর সঙ্গে সঙ্গে তারা পড়ে যান।

সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাদের শুটিং টিম কিছুটা দূরে ছিল। তবে তারাই তাদের উদ্ধার করেছেন। এ ব্যাপারে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় আমি বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা এখন পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব আমরা। আর এ অবস্থায় আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা এখন, তাতে শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়।

এ অভিনেতা জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহকের শরীরের কিছু অংশ ছুলে গেছে। বেশ আহত হয়েছেন। তাদের দু’জনেরই এক্স-রে করাতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদিও কাল তার শুটিং ছিল না, পরে ছিল। তবে এখন বিশ্রাম নিতে হবে তার। এ অবস্থায় আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানিয়েছেন খায়রুল বাসার।

জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করার জন্য গেছেন খায়রুল বাসার। ঈদ পরবর্তীতে বিরতি কাটিয়ে থাইল্যান্ডে শুটিং করলেন। নাটকে তার সহশিল্পী ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..