মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৮১৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

যে শহর থেকে শুরু হয়েছিল রূপকথার গল্প, সে রোজারিওর মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন রূপকারের কারিগর। জীবনসংগ্রামের নানা আঁকাবাঁকা পথ পেরিয়ে যে হাতটি শক্ত করে ধরে এক বালককে বিশ্বজয়ের মঞ্চে পৌঁছে দিয়েছিলেন, সে হাতটি আজ আর নেই। জন্মশহর রোজারিওতে বাবা হোর্হে মেসিকে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানালেন ফুটবল বিশ্বকে জয় করা লিওনেল মেসি।

স্থানীয় সময় রোববার (০৯ আগস্ট) সকালে নিরাপত্তা বেষ্টনীর মাঝে একেবারে ব্যক্তিগতভাবে লিওনেল মেসি ও তার পরিবার শেষ বিদায় জানালেন হোর্হে মেসিকে। রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে ৬৮ বছর বয়সে প্রয়াত বাবা হোর্হেকে শেষ বিদায় জানান মেসি।

ইন্টার মায়ামি তারকা তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে এক প্রাইভেট বিমানে রোজারিওতে অবতরণ করেন। তিনি তার মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সঙ্গে সৎকার অনুষ্ঠানে যোগ দেন। পরিবারটিকে বাড়তি গোপনীয়তা দিতে দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

কিছু ভক্ত রোজারিও বিমানবন্দর এবং কবরস্থানে গিয়ে এ তারকাকে সমর্থনের বার্তা সংবলিত ব্যানার রেখে আসেন, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি’। এল প্রাডো কবরস্থানের বেড়ায় হাতে লেখা এমন একটি বার্তা দেখা যায়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও শোকপ্রস্তাব ও ফুলের তোড়া পাঠানো হয়।

রোজারিওর মেয়র পাবলো জাভকিন মেসির পরিবারকে তাদের এ ক্ষতির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। সৎকার অনুষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রস্তুত ছিল বলে তিনি জানান।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশনায়, এ সপ্তাহের সকল পেশাদার ও যুব ক্যাটাগরির ম্যাচের আগে হোর্হের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরা বাধ্যতামূলক করা হয়।

রোজারিওর স্থানীয় ক্লাব আবানদেরাদো গ্রানদোলি, যেখান থেকে মেসি ফুটবল খেলা শুরু করেছিলেন, তারা শনিবার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আর্জেন্টাইন আইডল, তার বাবা এবং অন্যান্য শিশুদের সমন্বয়ে গঠিত দলের একটি পুরোনো ছবি পোস্ট করে এবং সঙ্গে এক হৃদয়স্পর্শী বার্তা দেয়, হোর্হে (মেসি) আমাদের ইতিহাসের অংশ ছিলেন এবং আমাদের ক্লাবের একজন কোচও ছিলেন। এখানে তিনি সে ছোট্ট লিওনেলের প্রথম দিনগুলোতে সঙ্গে ছিলেন, যিনি সময়ের সঙ্গে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন।

মেসি মাত্র ৪ বছর বয়সে যে ক্লাবে খেলা শুরু করেছিলেন, সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্তায় আরও যোগ করা হয়, আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে।

দীর্ঘদিনের অসুস্থতাজনিত জটিলতায় রোসারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’-তে ভর্তি থাকার পর শনিবার ভোরে হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..