শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে টেটা দিয়ে হত্যার অভিযোগে একজনকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত নারায়ণগঞ্জে এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেলাবাসীর ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বেতাগীতে ঝাউবন দিয়ে গড়ে উঠছে সবুজের সুরক্ষা প্রাচীর বাংলাদেশে ফিরতে চান ভারত ও পাকিস্তানে পাচার হওয়া আছিয়া আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন

কার্যকর প্রেসকাউন্সিল গঠনের মাধ্যমে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে: সংস্কার কমিশন প্রধান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, প্রেস কাউন্সিলকে কার্যকর করতে নতুন করে কিছু ভাবতে হবে। যেখানে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও এটিকে সমৃদ্ধ করতে প্রেস কাউন্সিল গঠন করা হয়েছিল। কিন্তু এ প্রতিষ্ঠান পত্রিকা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

সেই সাথে সাধারণ মানুষ, পাঠক ও শ্রোতা সংবাদের কারণে কোনোভাবে হয়রানির শিকার হলে তারাও এখান থেকে প্রতিকার পাবে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে রয়েছে। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে প্রেস কাউন্সিলের নামকরণ করা হবে।

এছাড়া অনেকে স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার কথা বলেছেন। এ নিয়েও আমরা ভাবছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গণ-আন্দোলনে নিহত ৫ জন সাংবাদিকের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আবু সাঈদের আত্মাহুতির প্রতি শ্রদ্ধা জানাই।

সেই সাথে বিগত ১৫ বছরে যে সমস্ত সাংবাদিক নির্যাতিত-নিপীড়িত হয়েছে তারা যেন ক্ষতিপূরণ পান সেটা আমরা চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপস্থিত সাংবাদিকরা জানান, অবশ্যই গণমাধ্যমের নীতিমালা থাকা প্রয়োজন, দেশ স্বাধীনের পর গণমাধ্যমকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এ স্বীকৃতি দেওয়ার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। পত্রিকা হোক কিংবা টেলিভিশন, কর্মীদের অবশ্যই বেতন নিশ্চিত করতে হবে।

মফস্বলে যারা সাংবাদিকতা করেন, তাদের বেতন কাঠামো আওতায় আনতে হবে এমনটাই দাবি জানান গণমাধ্যম কর্মীরা।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় রংপুর বিভাগের ১১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এতে আরো বক্তব্য রাখেন- রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান হাবু ও রংপুর বিভাগীয় সাংবাদিক ফোরামের সদস্য সচিব লিয়াকত আলী বাদলসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গণমাধ্যম কর্মীরা।

সকলেরই দাবি গণমাধ্যম জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলবে, গণমাধ্যম কর্মীদের সুরক্ষা, হামলা, মামলা ও  নির্যাতন থেকে শুরু করে সব বিষয়ে কাজ করবে গণমাধ্যম মালিকরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..