বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা: গভর্নর

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ আমানতকারীদের আশ্বস্ত করেছেন তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন।

তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা ২ শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে। বর্তমানে সারাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২৪ হাজার শাখা রয়েছে। যেখানে ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ৬০ হাজার এ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।’

তিনি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন, মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং আমানত সংগ্রহ করছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

গভর্নর আরও বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..