বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন খণ্ডন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত

বাংলাদেশের মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টস- এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘কিছু ভারতীয় গণমাধ্যম তাদের বিভ্রান্তিকর তথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। আবারও তারা অন্তর্বর্তী সরকার সম্পর্কে এমন জঘন্য দাবি করছে, বাস্তবতার সাথে যার কোনও সম্পর্ক নেই।’
ভারতীয় গণমাধ্যমে এবার দাবি করা হচ্ছে যে, দরিদ্রদের জন্য যোদ্ধা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস সেন্সরশিপের এক ভয়াবহ অভিযান শুরু করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবেদনে কোনও সূত্র উদ্ধৃত করা হয়নি এবং কোনও বিবরণ অন্তর্ভুক্ত করা হয়নি।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা বর্তমান গণমাধ্যমের উপর সেন্সরশিপের কোনও  প্রক্রিয়া শুরু করেনি এবং এ ধরনের কোন ইচ্ছাও তাদের নেই।

বিবৃতি অনুসারে, মন্ত্রণালয় অধ্যাপক ইউনূসকে আরও জানিয়েছে যে, তারা হাসিনার শাসনামলের কিছু বিতর্কিত কনটেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়ে দিয়েছে এবং সহিংসতা উসকে দিতে পারে এমন মিডিয়া কনটেন্ট অপসারণের জন্য তারা যথাযথ ও আইনি দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..