মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯১১ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার মজিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সদর বাজারের শোলাকিয়াস্থ জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি। তিনি বলেন- “সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে জাহিলিয়াত (মুর্খতা) আর এই জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়, সাহাবাগণের অনুসৃত পথে সমাজ পরিচালনার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তি বজায় থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। তাই আসুন আধুনিক বিশ্বের কাছে দেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য আমরা পরীক্ষামূলক ভাবে হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিত্ব গ্রহণ করি।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

উল্লেখ্য: অধিবেশন শেষে ২০২৫-২৬ইং সেশনের সভাপতি হিসেবে হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কে.এম আনিসুজ্জামান খান, সহ-সভাপতি এবিএম ইমদাদুল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন ও সেক্রেটারি হিসেবে মাওলানা নোমান আহমাদ এর নাম ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..