বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

মির্জাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ উদ্বোধন

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯১৪ বার পঠিত

মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নে ২ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ২০ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ মোট ৪৮ টি আইটেমে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন,
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১২ ই ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নে সুবিদখালি আর, কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সুবিদখালি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২- ১৩ই ফেব্রুয়ারি রোজ বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন করা করা হয়।

উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদখালী আর,কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম সরোয়ার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে, এম আব্দুর রাজ্জাক দোকলাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, সুবিদখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির, পূর্ব সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার নাসির উদ্দিন ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমা পারভিন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..