সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশু ‘আরহাম’ কে বাঁচাতে এগিয়ে আসুন দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা

সরকারি বাঙলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৮৮৬ বার পঠিত

আজ ২৬ মার্চ,বুধবার, সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।

এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি বাঙলা কলেজ কাম্পাস আলোকসজ্জায় সাজানো হয়।সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের শিক্ষক, কর্মচারী, বিভিন্ন সহশিক্ষা ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।

এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন,মার্কেটিং বিভাগের প্রধান আখতারুজ্জামান,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা আক্তার এবং বাংলা বিভাগের শিক্ষক হুমায়রা মোর্শেদ।

এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রফেসর শাহিনা খানম।শেষে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: কামরুল হাসান সমাপনী বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..