বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

বুদ্ধিদীপ্ত পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পদক পাচ্ছেন কনস্টেবল রিয়াদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯৫৭ বার পঠিত

জনশৃঙ্খলা রক্ষায় সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত সেই কনস্টেবল মো. রিয়াদ হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। যা গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, আন্দোলনকারীদের সরাসরি লাঠি দিয়ে আঘাত না করে সোশ্যাল মিডিয়ায় এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়। অনেকেই সেই ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করেন। তার নাম কনস্টেবল মো. রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। জনশৃঙ্খলা রক্ষায় বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগের স্বীকৃতি হিসেবে রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।

জানা গেছে, ঘটনার দিন একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এসময় তাদের পুলিশের পক্ষ থেকে বলা হয়, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ। কিন্তু তারা কোন বিধিনিষেধ না মেনে এগিয়ে যেতে থাকে।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় ডিউটিতে থাকা কনস্টেবল রিয়াদ হোসেন কাউকে লাঠি দিয়ে আঘাত না করে রাস্তায় বাড়ি দিয়ে, পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..