বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার  খোজিন। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ, খাদ্যশস্য বিশেষ করে গম ও সারের বড়ো একটি অংশ রাশিয়া থেকে আমদানি করি। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা কম- বেশি ৭০ লাখ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। বাকী ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

তিনি আরো বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ভøাদিমির মোচালভসহ উর্দ্ধতন কর্মকর্তা এবং খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..