বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে রাস্তা না থাকায় ২৫ বছর যাবত অলস পড়ে আছে কোটি টাকার ব্রীজ

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৮৪২ বার পঠিত

অপ্রিয় হলেও সত্য যে ব্রীজ আছে কিন্তু রাস্তা নেই। এতে দীর্ঘ পঁচিশ বছর যাবত কালের সাক্ষী হয়ে মূর্তির মতো দাড়িয়ে আছে উপজেলার নান্দাইল ইউনিয়নের বলদা বিল সংলগ্ন দাতারাটিয়া গ্রামে দুপাড়ের মানুষের যাতায়াতের জন্য নির্মিত একটি বড় খালের উপর প্রায় কোটি টাকা ব্যয়ে ব্রীজটি।
জানা যায়, এলাকা বাসীর যাতায়াতের দিক বিবেচনা করে ২০০১ সালে উক্ত খালের উপর ৩৭ মিটার দৈর্ঘ ও তিন মিটার প্রস্থ ব্রিজটি নির্মিত হয়। কিন্তু যে ব্রিজ মানুষের যাতায়াত সহজতর করার জন্য নির্মাণ করা হয়ে ছিল যা মানুষের আশীর্বাদ হিসাবে কাজ করবে কিন্তু বাস্তবতা নিরিখে সেবা দানের পরিবর্তে অলস হয়ে প্রায় দুযুগের বেশি সময় ধরে দাড়িয়ে আছে। এতে দিন যতই যাচ্ছে জনমনে ততই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কীভাবে রাস্তা না করে কোন পরিকল্পনায় ব্রিজ করা হয় এমন প্রশ্ন আজ সুশীল সমাজের মুখে মুখে । যে রাস্তা দিয়ে শুকনো মৌসুমে বলদা বিলে ধান আবাদ ও বর্ষা মৌসুমে মাছ ধরতে আশেপাশের এলাকার মানুষ জন যাতায়াতের একমাত্র সহজ রাস্তা হিসাবে এ ব্রিজটি পার হয়ে নরসুন্দা নদীতে মিশেছে। ব্রিজের দক্ষিণ পাশে দাতারাটিয়া গ্রামে। সেখানে আঁকাবাঁকা আইলের মতো রাস্তা থাকলে ও ছোটখাটো যানবাহন তো দূরের কথা পায়ে হেটে পথ চলা দুস্কর হয়ে উঠে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান,দুই যুগ আগে নির্মিত সেতুর কাগজ পত্র জেলা অফিসে জমা আছে। কাগজ পত্র না দেখা কিছু বলা যাবে না । অচিরেই ব্রিজটি পরিদর্শন করব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..