মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৮৭৬ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে  প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল কাইউমকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব  এলিশ শরমিনকে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে  কমার্শিয়াল কাউন্সেলর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা জোহরাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে  বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সেলর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আকরাম আলীকে তুরস্কে(আঙ্কারা) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক মো. নাজমুল হককে দক্ষিণ কোরিয়ায়(সিউল) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাখাওয়াত হোসেনকে কানাডা(অটোয়া) বাংলাদেশ হাই কমিশনে  প্রথম সচিব (বাণিজ্যিক) এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রিদওয়ানুর রহমানকে চীনে (কুনমিং) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব(বাণিজ্যিক) পদে প্রেষণে নিয়োগের  নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..